ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৪:১৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের গৌরবময় ও সাফল্যের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার রঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ বাঘার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. বাতেন সরকার, যুগ্ম-সম্পাদক মো. ফারুক আহমেদ, পৌর কৃষকদলের সভাপতি মো. শহিদুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মো. মামুন মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসান মানিক প্রমূখ।

সভা শেষে কেক কাটা, ধানের বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। সভায়  উপজেলা কৃষক দলসহ বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন