ডেমরায় চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ নামধারি বিএনপি নেতার বিরুদ্ধে
রাজধানী ডেমরায় দাবিকৃত ২ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সুলতানা ইয়াসমিন (৩৪) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে নামধারি এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে অভিযুক্ত আজাদ মিয়ার (৪৫) বিরুদ্ধে মামলা করতে গেলে ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ডেমরা থানা থেকে কোন প্রকার আইনি সহযোগীতা পাচ্ছেন না বলে জানিয়েছে ওই নারী। গত মঙ্গলবার বিকালে সন্ত্রাসী আজাদ বাঁশেরপুল আমিনবাগ এলাকায় প্রবাসী ইসমাইল আলীর বাড়ির সামনে প্রাচীর নির্মাণ করে তার স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্ত আজাদ ভুক্তভোগী সুলতানা ইয়াসমিনকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সুলতানা ইয়াসমিন জানান, বিগত প্রায় ৮ বছর আগে আমার স্বামী বাঁশেরপুল আমিনবাগ এলাকায় ১ কাঠা জমির ওপর বাড়ি করেন যেখানে আমরা বসবাস করি। এদিকে বিএনপি নামধারি আজাদ গত ৫ আগস্টের পর আমার কাছে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকার করলে গত মঙ্গলবার বিকালে আজাদ আমাকে বেধড়ক মারধরসহ চুল টেনে বাসা থেকে বের করে দেয়। এ ঘটনায় প্রতিবেশীরা উদ্ধার করে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে বিস্তারিত আমার স্বামীকে জানিয়ে মঙ্গলবার রাতে চিকিৎসা শেষে আমি পিত্রালয়ে গিয়ে বাবার সঙ্গে ডেমরা থানায় মামলা করতে যাই। তিনি আরও জানান, ওই রাতেই ডেমরা থানার ওসি আজাদকে থানায় ডেকে উল্টো আমাকে তার বিরুদ্ধে কথা না বলার নির্দেশ দেন। পরে আমি মামলা করতে চাইলে ওসি মামলা নেননি। বর্তমানে অবৈধভাবে আমাদের জায়গায় আজাদের নির্মাণ করা প্রাচীরের কারণে বাসায় প্রবেশ করা যাচ্ছে না। আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।এ ঘটনায় মুঠোফোনে একাধিকবার জনৈক আজাদকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ডেমরা থান ওসি মো. নাজমুল হোসাইন বলেন, একই প্লটের জায়গা ভাগ করে কিনেছে অভিযুক্ত আজাদ ও প্রবাসী ইয়াছিন আলী। আজাদ তার জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করছেন। কিন্তু ওই নারীর অভিযাগ তাদের রাস্তা বন্ধ করছে আজাদ। এদিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ইয়াসমিনকে সহযোগীতা করেছে।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা