ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বিনাভোটে জবি শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী বিএনপিপন্থীরা


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৩-১২-২০২৪ দুপুর ১২:৫০

আওয়ামীপন্থীরা না আসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিপন্থীরা বিনাভোটে জয়ী হয়েছে। এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. কুতুব উদ্দিন ও ড. রুমানা তাছমিন এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কার্যনির্বাহী পরিষদের সকল পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আজম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, কোষাধ্যক্ষ হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য হিসেবে ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূইঁয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাছির আহমাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তারেক বিন আতিক।

জানা গেছে, নির্বাচনে প্রথমে নীল দল আসার কথা ছিল। তবে নির্বাচন কমিশনের কাছে শিক্ষার্থীরা আবেদন করে, যাতে আওয়ামী লীগ দোসর কাউকে নির্বাচন করতে দেওয়া না হয়। এরপর নির্বাচন বর্জন করেছে আওয়ামীপন্থী শিক্ষকরা।

T.A.S / T.A.S

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত