লামায় চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
অদ্য ১৩ ই ডিসেম্বর ২০১৪ইং বান্দরবান পার্বত্য জেলার আজিজ নগর চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির (রেজিঃ নং -১৭১) ত্রিবার্ষিক নির্বাচন উৎসব মূখর এবং যাক জমক পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকাল ৯.০০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সমিতির ভোটার সংখ্যা ছিল ১৬৩ জন। তার মধ্যে ১৫১ জন ভোটার ভোট প্রদান করেন।১২ জন ভোটার ভোট প্রদান থেকে বিরত থাকেন। নষ্ট ভোটের সংখ্যা-১০ টি। জনাব তোফায়েল আহমদ আনারস প্রতিক নিয়ে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ আতিকুল ইসলাম চেয়ার প্রতিক নিয়ে পেয়েছেন ৪৯ ভোট। পাঁচ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।তারা হলেন -
১/সহ সভাপতি - জনাব আবুল হোসেন খোকন,
২/সাধারণ সম্পাদক - জনাব ডাঃ ফরিদুল ইসলাম,
৩/সহ সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম,
৪/কোষাধ্যক্ষ - জনাব ইব্রাহিম এবং
৫/সদস্য - জনাব আজম।
নির্বাচিত প্রতিনিধিগণ আগামী তিন বছর সমিতির উন্নয়ন, অগ্রগতি এবং ব্যবসায়িদের স্বার্থ রক্ষায় সার্বিক ভূমিকা পালন করবেন। নির্বাচনের ফল প্রকাশের পর সভাপতি জনাব তোফায়েল আহমদ, সহ সভাপতি জনাব আবুল হোসেন খোকন,সাঃ সম্পাদক জনাব ডাঃ ফরিদুল ইসলাম সহ নির্বাচিত সকলেই সকালের সময় কে বলেন - শপথ গ্রহণের পর তাদের প্রথম এবং প্রধান কাজ হবে বিভিন্ন জনের কাছে পড়ে থাকা সমিতির খেলাপি ঋণের টাকাগুলো উদ্ধার করে সমিতির স্বার্থ রক্ষা করা হইবে।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান