ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু হলের নাম ফলক ভেঙে নতুন নাম বিজয়-২৪ হল


সফিকুল ইসলাম, পবিপ্রবি photo সফিকুল ইসলাম, পবিপ্রবি
প্রকাশিত: ১৩-১২-২০২৪ বিকাল ৫:৫৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে বিজয়-২৪ হল রেখেছেন শিক্ষার্থীরা।

১২ ডিসেম্বর(বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে বিজয়-২৪ হল এর নাম যুক্ত ব্যানার হলের ফটকের সামনে টাঙিয়ে দেয়।

এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ফরিদুল ইসলাম বলেন, খুনী ও ফ্যাসিস্ট হাসিনা তার সকল কাজকে জায়েয করতো তার পিতার নাম জুড়ে দিয়ে। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহীদ ও আহত ভাইদের স্মরণে বিজয়-২৪ নামকরণ করেছি। এছাড়া আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান বলেন, আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেনো জুলাইকে না ভুলি, সকল কাজ যেনো জুলাইয়ের চেতনায় করতে পারি তাই আমরা শিক্ষার্থীরা এই হলের নাম দিয়েছি বিজয়-২৪ হল।

উল্লেখ্য যে, ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে অনেক সরকারি স্থাপনার নাম বিজয়-২৪ রাখা হচ্ছে। তার প্রেক্ষিতে বঙ্গবন্ধু হলের নতুন নাম বিজয়-২৪ রাখা হয়েছে।

এছাড়া গত নভেম্বরের ১৮ তারিখে, বঙ্গবন্ধু হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তনের জন্য প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাপ্তরিকভাবে নাম পরিবর্তনের আশ্বাস দেন।

T.A.S / T.A.S

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?