ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

শীতে কাপুনি রৌমারীর মানুষ, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২৪ বিকাল ৬:০

শীতে কাপুনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। গতকাল বুধবার সকাল ৭টায়  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস। যা গতকাল ছিল ১৫ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আকাশে ঘন মেঘ থাকায় আগামী ২৪ ঘন্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে। 

তবে শীতের তীব্রতায় বিপাকে পড়েছে কৃষক, শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে। এদিকে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্র বেশী অনুভুত হয়। শীতে কষ্টে পড়েছে উপজেলার নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র মানুষজন। 

উপজেলার বন্দবেড় ইউনিয়নের গাড়ি চালক আমিনুল ইসলাম বলেন, কয়েকদিন থেকে খুব ঠান্ডা। আজ আরও বেশি ঠান্ডা। হাত পা বরফ হয়ে যায়। গাড়ি চালাতে খুব সমস্যা হইতেছে। তিনি আরো বলেন, গাড়ী চালিয়ে আমার সংসার চলে গাড়ী না চালালে আমার পরিবার সহ সবাইকে না খেয়ে থাকতে হবে। তাই আমার শত কষ্টের পরেও পরিবারকে বাচাতে আমার গাড়ী চালাইতে হইতেছে। 

চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর ব্রহ্মপুত্র নদের পাড়ের মো. সাইফুল ইসলাম বলেন, রাতবাড়ার সাথে সাথে ঘনো কুয়াশা ও ঠান্ডা বাতাসে আমাদের কাহিল অবস্থা। আমাগরে কেউ দেখতে আসে না।

রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের আজাহার আলী বলেন, আমি বোরো বীজতলা তৈরির কাজ করছি। পানিতে হাতে দেয়া যায় না, এতো ঠান্ডা। তার পরেও হামাগুলার কাজ ছাড়া উপায় নাই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন বলেন, এ বছর শীতের বরাদ্দ হিসাবে ২শ কম্বল পেয়েছি দুই একদিনের মধ্যে তা বিতারণ করা হবে।   

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, গত দুই সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রী সেলসিয়াস উঠা-নামা করছে। এ মাসের ১৫ তারিখের পর শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘন্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনাও রয়েছে।

T.A.S / T.A.S

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত