সীতাকুণ্ডে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন।
আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক সভাপতি আবুল মনসুর যুদ্ধকালীন দু:সহ স্মৃতির বর্ণনা দেন। তার বক্তব্যে ওঠে আসে যুদ্ধকালীন সীতাকুণ্ডে হানাদার বাহিনীর লোমহর্ষক হত্যা ও নির্যাতনের চিত্র। অপ্রকাশিত এসব ঘটনাবলীর বর্ণনা শুনে আলোচনা সভায় নেমে আসে পিনপতন নীরবতা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দিন রাশেদ, কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান মেহেদী হাসান, সেক্রেটারী (একাংশ) আব্দুল্লাহ আল কাইয়ুম ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মুনা বড়ুয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, মোহরম আলী সহ সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ