ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

পীরগঞ্জে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিয়ান সম্পন্ন


 পীরগঞ্জ প্রতিনিধি photo পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৩:৩৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সহকারী জজ আদালতের নির্দেশে শনিবার পীরগঞ্জ উপজেলার চাপোড় এলাকায় উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে। জানা গেছে, পীরগঞ্জ পৌর শহরের ব্যবসায়ী আব্দুল জলিল এর পুত্র ব্যবসায়ী আদনান কবির চাপোর মৌজার জে,এল নং- ৭৬, খতিয়ান নং- সি.এস ১৭, এসএ ১৯, খারিজ খতিয়ান ৫০১, দাগ নং ৬৯৭, জমির পরিমাণ ১.৪৪ একর মধ্যে ১৬ শতক জমি এলাকার সুভাস চন্দ্র রায় গং দীর্ঘ দিন ধরে জবর দখল করে ঘর বাড়ি নির্মাণ করে অবৈধ ভাবে বসবাস করছিল। আদনান কবির ২০২৩ সালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সহকারী জজ আদালতে সুভাস চন্দ্র রায় গংদের বিরুদ্ধে আদালতে ডিক্রি জারীর মোকদ্দমা করেন। উক্ত জমির মালিকানার কাগজপত্র সঠিক থাকায় আদালত ডিক্রি জারীর মোকদ্দমায় আদনান কবিরের পক্ষে ডিক্রি প্রদান করেন। শনিবার আদালতের পক্ষে নাজির তফিজুল ইসলাম, নায়েব নাজির ফরিদুল ইসলাম ও আদালতের অন্যান্য জনবল ও পীরগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় সুভাস চন্দ্র গংদের উক্ত জমি থেকে উচ্ছেদ করে আদনান কবির কে শান্তিপূর্ণ ভাবে উক্ত জমি দখল বুঝিয়ে দেন। এ ব্যাপারে আদনান কবির জানান, আমি বিজ্ঞ আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি অনেক দিন পর ন্যায় বিচার পেয়েছি। 

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু