ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৩-১২-২০২৫ রাত ১১:২৯

ফরিদপুরের মধুখালী উপজেলায় আদালতের চূড়ান্ত আদেশে দখল বুঝিয়ে দেওয়া জমিতে সরকারি ভাবে নির্ধারিত সীমানা চিহ্ন অপসারণ করে জোরপূর্বক পুনর্দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সরোয়ার শেখকে 
প্রধান আসামি করে এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা ওসমান মৃত ওসমান শেখ, আব্দুল লতিফ শেখ পিতা মৃত সলেমান শেখ, সাম মোল্লা পিতা মৃত মুজিদ মোল্লা এবং রাসেল মুন্সী পিতা ধলা মিয়া মুনশির বিরুদ্ধে। মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রকৃত জমির মালিক মুন্সি মোহাম্মদ আরিফুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, নওপাড়া ইউনিয়নের ৭৫ নম্বর নওপাড়া মৌজার আগত খতিয়ান নম্বর ৫৯৯ এবং প্রস্তাবিত খতিয়ান নম্বর ২২-২৩২৫-এর অন্তর্ভুক্ত দাগ নম্বর ৩৮৮৮, ৩৭৯৭ ও ৩৯৪১-এ মোট ১৪৮ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে আদালত কর্তৃক স্বীকৃত তার পৈত্রিক জমির পরিমাণ ৫০ শতাংশ।

তিনি জানান,জমি জমা সংক্রান্ত  ৯২/২০ নাম্বার দেওয়ানি মামলাটি দীর্ঘদিন ধরে চলমান থাকার পর, নিষ্পত্তি শেষে গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ফরিদপুর সহকারী জজ আদালত ( মধুখালী)  আদালতের উকিল ও মধুখালী থানা পুলিশের উপস্থিতিতে লাল পতাকা স্থাপন করে জমির সীমানা নির্ধারণসহ 
তাকে আনুষ্ঠানিকভাবে আরিফুল ইসলামকে দখল বুঝিয়ে দেয়।
অভিযোগে আরও বলা হয়, আদালতের ওই আদেশ কার্যকর হওয়ার পরও অভিযুক্ত পক্ষ তা অমান্য করে। এরই ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪টার সময় অভিযুক্ত সরোয়ার শেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগীর দখলকৃত জমিতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা জমির সীমানায় স্থাপিত সরকারি লাল পতাকা ও পিলার উপড়ে ফেলে দিয়ে জোরপূর্বক জমির দখল নেয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় আদালতের আদেশের প্রতি প্রকাশ্য অবমাননা করা হয়েছে এবং এতে তার জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মধুখালী থানার এএসআই আশরাফুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়ভাবে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের মতে, আদালতের আদেশ বাস্তবায়নের পরও এ ধরনের ঘটনা আইনের শাসনের জন্য উদ্বেগজনক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত