ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ


কুলাউড়া প্রতিনিধি photo কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৩:৪২
মৌলভীবাজারের কুলাউড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত ভৌমিক, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন ও সাংবাদিক আজিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল বারী সোহেল ও এস আর অনি চৌধুরী, মুক্ত স্কাউটের সামসু উদ্দিন বাবুসহ বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তারা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে