নওয়াপাড়ায় পৌর জামায়াতের অফিস উদ্বোধন
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র বেঙ্গলগেট এলাকার রেলক্রসিংয়ের পাশে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন ঘোষনা করেন যশোর জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল। নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও সুরা সদস্য অধ্যক্ষ মাওলানা আ: আজীজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরীফ হুসাইন, যশোরে জেলা যুব জামায়াতের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মো: ইউনুস আকুঞ্জি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: তৌহিদুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মো: আশিকুজ্জামান, প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন, জামায়াত নেতা শেখ মো: ফজলুল করিম, মো: সাগর হুসাইন প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের অর্ধসহধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আকরাম হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবিএম রুহিন হোসেন।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত