ভুরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীর গলা কাটল স্ত্রী
পরকীয়ায় বাধা দেওয়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মঈনুদ্দিন নামের সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তির গলা কেটে দিয়েছে তার স্ত্রী। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে। মঈনুদ্দিন ভোটহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুন(২১) এর সাথে মঈনুদ্দিনের (৩২) এর বিয়ে হয়। বিয়ের ১ বছর পর সিঙ্গাপুর চলে যায় মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়ায় সোমা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যায়। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সাথে ঝগড়া হয় সোমার। ঝগড়ার এক পর্যায় দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় নতুন ব্লেড দিয়ে সোমা স্বামীর গলা কেটে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনক উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সোমার বড় বোন ও মাকে থানা হেফাজতে নেয়া হয়েছে । তদন্ত চলমান রয়েছে।
T.A.S / T.A.S
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত