ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও সুগার মিলের ৬৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ২:১৩

ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর ৬৭ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে সুগার মিলের “কেইন কেরিয়ার” প্রাঙ্গনে ডোঙ্গায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) মো: আবুল কালাম আজাদ।

ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক মো; শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (অর্থ) মো: আবুল কালাম আজাদ. বিশেষ অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি মো: ইউনুস আলী, রহিমানপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু প্রমুখ।

এ সময় ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, যে এ বছর আখ মাড়াই মৌসুমে ঠাকুরগাঁও চিনি কলে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮৫ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ২১০ মেট্রিক টন। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ দশমিক ৩১ শতাংশ। এতে আখ রোপন লক্ষ্যমাত্রা ধরা হয় ৭ হাজার একর। চলতি মৌসুমে অদ্যাবধি রোপন (চলমান) ১ হাজার ২৩০ একর জমি। মাড়াই কর্মদিবস ধরা হয় প্রায় ৭০ দিন।

T.A.S / T.A.S

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার