ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভুরুঙ্গামারীতে প্রবাসী স্বামীকে গলা কেটে হত‍্যা চেষ্টায় স্ত্রী আটক


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৩:৬

১৫.১২.২৪ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে  পরকীয়ায় বাঁধা দেয়ায় মঈনুদ্দিন নামের সিঙ্গাপুর প্রবাসী এক ব‍্যক্তিকে গলা কেটে হত‍্যা চেষ্টার অভিযোগে স্ত্রী সোমা খাতুন (২১) কে আটক করেছে পুলিশ। শনিবার রাত নয়টায় উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রাম থেকে সোমাকে আটক করা হয়।

পরিবার ও এলাকাবাসী স‚ত্রে জানাযায়, প্রায় চার বছর আগে ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে মঈনুদ্দিন (৩২) এর সাথে পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুন(২১) এর বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর সিঙ্গাপুর চলে যান মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকিয়ায় জড়ায় সোমা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়।

শনিবার (১৪ ডিসেম্বর ) রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যায়। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সাথে ঝগড়া বাঁধায় সোমা। ঝগড়ার এক পর্যায় দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় নতুন বেøড দিয়ে তার স্বামীর গলা কেটে দেয় সোমা।

পরে মুম‚র্ষ অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনক উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাতে ভুরুঙ্গামারী  থানায় সোমার বিরুদ্ধে হত‍্যা চেষ্টা মামলা দায়ের করে মঈনুদ্দিনের পরিবার। মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সোমাকে আটক করে।  ভুরুঙ্গামারী  থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে সোমাকে আটক করা হয়েছে।

T.A.S / T.A.S

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক