রৌমারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোয়াজ্জেম হোসেন (৭৭) নামের এক বৃদ্ধের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে রৌমারী বাজার সোনালী ব্যাংক সংলগ্ন মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেন নিজ বাসা থেকে পায়ে হেটে বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত্যু ব্যক্তি রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামের আলহাজ্ব বক্তার হোসেন মেম্বারের ছেলে বলে জানা গেছে। বর্তমানে তিনি রৌমারী ফায়ার সাভিস স্টেশন এলাকায় বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজ করে আসছিলেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় মোয়াজ্জেম হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ