রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে মশারি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
যশোরের অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে মশারি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব নওয়াপাড়ার উদ্যোগে রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন রোটারী খোরশেদ আলী মোগল হেল্থ কমপ্লেক্সে ২৫০ পরিবারের মাঝে মশারি ও কম্বল বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব নওয়াপাড়ার প্রেসিডেন্ট আনিছুর রাজুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিপি আলহাজ্ব শাহ্ জালাল হোসেন, পিপি আলহাজ্ব আব্দুল আজিজ সরদার, পিপি ডা. জুলফিকার আহম্মেদ, প্রকল্প চেয়ারম্যান পিপি নূর আলম পাটোয়ারী বাবু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, রোটারী ক্লাব অব নওয়াপাড়ার সেক্রেটারী ইমাম মেহেদী মাসুদ, জয়েন্ট সেক্রেটারী শাহীন রেজা, সার্জেন্ট কাইসার আহম্মেদ প্রমুখ।
এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান পিপি নূর আলম পাটোয়ারী বাবু বলেন, অভয়নগরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই দিক বিবেচনা করে প্রায় ২৫০ অসহায় পরিবারের মাঝে একটি করে মশারি এবং শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। মানবতার কাজে নিবেদিত রোটারী ক্লাব অব নওয়াপাড়া এ ধরণের কর্মকান্ড অব্যাহত রাখবে।
T.A.S / T.A.S
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত