ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করেছে জেলা পুলিশ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৪:১৪

পিরোজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করেছে জেলা পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) পিরোজপুর সদর উপজেলার বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে এ কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরন করা হয়।

শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরান শরিফ ও শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

কুরআন শরীফ ও শীতবস্ত্র পাওয়া শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলে, আমরা কুরআন শরীফ ও শীতবস্ত্র পেয়ে অনেক খুশি।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, জেলা পুলিশ পিরোজপুর যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই প্রক্রিয়া চলমান থাকবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

T.A.S / T.A.S

অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট