বিএনপি'র অফিস উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক
পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিকলীগের নেতা উপস্থিতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ডিসেম্বর) বিকেলে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এঘটনা ঘটে।
সূত্র জানায়, শনিবার (১৪ডিসেম্বর) উপজেলার মদনপুরা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে এবং তিনি স্টেজে অতিথিদের পাশেই বসেছিলেন। এতে উপস্থিত কয়েকজন তাৎক্ষণিক প্রতিবাদ জানান। হাসিনা সরকারের আমলে আবুল কালাম বিএনপির নেতা-কর্মীদের হয়রানী করেছেন। বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রন জানানোর কারণে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিএনপি নেতা বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র জনতার খুনী আওয়ামী সরকারের একটি অঙ্গ সংগঠনের প্রথম শ্রেণীর নেতা বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি লজ্জাজনক।
এবিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, এটা ছিল গ্রামের মধ্যে একটা বিএনপির ছোট অফিস উদ্বোধন অনুষ্ঠান। এখানে দোয়ার অয়োজন করা হয়েছিল। তাই মসজিদে যারা নামাজ পরেছে সকলেই সেখানে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন। আওয়ামীলীগের ওই নেতা বয়োজোষ্ঠ ও অসুস্থ থাকায় লোকেরা তাকে ডেকে চেয়ারে বসিয়েছে।
বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, বিষয়টি আমি শুনেছি। এমন ঘটনা ঘটলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শ্রমীকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজের ডোনার হিসাবে পরিচিত। তিনি আওয়ামীলীগের সময়ে পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন।
T.A.S / T.A.S
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার