ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ছাত্র মজলিসের মতবিনিময়
বৈষম্যহীন ক্যাম্পাস ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।
শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকাস্থ মজলিস মিলনায়তনে ‘বৈষম্যহীন ক্যাম্পাস ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এ আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমাদ, গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দীন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ।
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বাঁধন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান, ছাত্র ফোরামের সভাপতি মো. সানজিদুর রহমান শুভ, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসনাত, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নূর আলম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোল্লা রাহমতুল্লাহ, ছাত্র মিশনের সেক্রেটারি নাঈমুল ইসলাম, নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল আশিক আল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র মজলিস সভাপতি ইবনে সালমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ