ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পর্যটন সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৫-১২-২০২৪ বিকাল ৭:১

❝সম্মানজনক রাজকীয় ভ্রমণে আস্থার ঠিকানা❞ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে পর্যটক সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস নামক একটি আধুনিক স্লিপার চেয়ার কোচ। রবিবার বেলা ১১ টায় কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন হল রুমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  আইকনিক এক্সপ্রেস এর চেয়ারম্যান বনি আমিন ফকির।আইকনিক কোম্পানির সিইও মাওলানা মোহাম্মদ ইব্রাহিম'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের জেনারেল ম্যানেজার আল আমিন খান, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান প্রমুখ।

আইকনিক পরিবহন সেবা সম্পর্কে আলোকপাত করেন কোম্পানির পরিচালক মোহাম্মদ ওয়ালিউল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আইকনিক এক্সপ্রেস এর চেয়ারম্যান বনি আমিন ফকির বলেন, আইকনিক এক্সপ্রেস একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই কোম্পানির একটি প্রতিষ্ঠান আইকনিক এক্সপ্রেস। আইকনিক এক্সপ্রেস দেশের যোগাযোগ সেক্টরে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে। আমরা এর মাধ্যমে দেশের পর্যটক  সেবায় নতুনত্ব আনতে কুয়াকাটা-ঢাকা, কুয়াকাটা-চট্রগ্রাম রুটে বিলাস বহুল এই পরিবহন সেবা চালু করতে যাচ্ছি। পরবর্তীতে সারা দেশেই আইকনিক এক্সপ্রেসের কার্যক্রম শুরু করা হবে।

এসময় তিনি আরো বলেন, আমরা পরিবহন সেবার নতুন ধার উন্মোচন করতে চাই। সেবার মধ্যদিয়ে ব্যবসা করাই আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন সেক্টর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

T.A.S / T.A.S

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬