ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ওয়েব ফাউন্ডেশনের ‘বিজয়িনীর গল্প ’ সম্মাননা প্রদান-সাংস্কৃতিক আয়োজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২৪ বিকাল ৭:৩৪

নারী উদ্যোক্তা বাংলাদেশ (ওয়েব) ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিজয়িনীর গল্প ’ শীর্ষক এক জমকালো আয়োজন শনিবার বিকেলে রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জমকালো এবং ব্যাতিক্রমী এই আয়োজন সুুচিতে ছিল আলোচনা, গুণীজন সম্মাননা প্রদান, ফ্যাশন শো ও সাংস্কৃতিক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব প্রেসিডেন্ট বিশিষ্ট উদ্যোক্তা রূপা আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মডেল তারকা, বাংলাদেশের গর্ব বিবি রাসেল।  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির পরিচালক মীর সামস্ শান্তনু। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপলস এয়ার ইন্টারন্যাশনালের প্রপাইটর জামিয়া জামান নির্ঝর, সমাজ সেবামূলক প্রতিষ্ঠান একতারা ফাউন্ডেশনের মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে কি নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট রবিন আহমেদ। অনুষ্ঠানে অতিথিরা মনোনীত ওয়েব বিজয়িনীদের হাতে পুরস্কার তুলে দেন । পরে ওয়েব এর উদ্যোক্তারা তাদের নিজ সিগনেচার পণ্যের উপস্থাপনায় এক ভিন্নধর্মী ফ্যাশন শোর আয়োজন করে। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীরা। সব শেষে উপস্থিত অতিথিদের মাঝে ডিনার বক্স বিতরণ করার মাধ্যমে ওয়েব ‘বিজয়িনীর গল্প’  শীর্ষক আয়োজন সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম