সূর্য উদয়ে হাতিয়ায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ
সূর্য উদয়ে হাতিয়ায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ করেছে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ।
সোমবার সূর্যদ্বয়ের সাথে সাথে হাতিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।
প্রথমে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন, হাতিয়া প্রেসক্লাব, উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা পরিষদ সহ পরপর বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারে বীর সেনানিদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি একে এম ফজলুল হক খোকনের নেতৃত্বে বিশাল এক শোভাযাত্রা মেইন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল নিশান, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌরসভা বিএনপির সভাপতি ও প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোকাররম বিল্লা শাহাদত,মোজাম্মেল হোসেন আজাদ আহবায়ক উপজেলা যুবদল, মোহাম্মদ ফারভেজ যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল , কৃষক দলের সভাপতি আব্দুর রব, উপজেলা যুবদলযুগ্ম আহ্বায়ক ফাহিম উদ্দিন, নজরুল ইসলাম আদনান সহ ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশ জামাত ইসলাম, হাতিয়া উপজেলা শাখার সভাপতি মাস্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে বিশাল এক বিজয় র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এএম হাইস্কুলে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার আয়োজন করে। এসময় সংগঠনের সেক্রেটারী নুর উদ্দিন মেশকাত, পৌর সভাপতি তাওফিকুল ইসলাম এবং আব্দুল কাদের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, ৫৪ তম মহান বিজয় দিবসে পরিষদ সভা কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেন উপজেলা প্রশাসন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied