বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নুরুল্লাহকে ঢাকার সিএমএইচে স্থানান্তর
বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে গুরতর আহত নুরুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার সিএমএইচে নেয়া হয়েছে। এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে পুলিশের গুলিতে মাথঅয় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে শজিমেক হাসপাতালে অপারেশনের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়। আহত নুরুল্লাহ (২৪) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নাট মরিচা গ্রামের সাইফুর রহমানের পুত্র। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইসলামে ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। এ সময় পুলিশের গুলিতে শিক্ষার্থী নুরুল্লাহ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে ঐদিন বগুড়া হেলথ সিটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে অনেক গোপনীয়তা রক্ষা করে তাকে বগুড়া শজিমেক হাসাপাতালে ভর্তি করা হয়। শজিমেক হাসপাতালে অপারেশনের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়। সেখানে তিনি এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়িতে চলে যান।
কিন্তু গতকাল হঠাৎ করে মস্তিষ্কে ইনফেকশনজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাত সাড়ে সাড়ে ১২টার দিকে পুনরায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ ক্যান্টনমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ-এ ভর্তি করার পরামর্শ দেন।
পরামর্শ অনুযায়ী সোমবার দুপুর ২টার দিকে তাকে শজিমেক হাসপাতাল থেকে বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্ট সিএমএইচে এবং পরে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা সিএমএইচে নেয়া হয়।
এমএসএম / এমএসএম
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক