ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রিটকারীদের নেতা সাংবাদিক আবদুল অদুদ

জীবনের ঝুঁকি নিয়ে কোটা সংস্কার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেছি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২৪ রাত ১১:৬

 কোটা সংস্কার আন্দোলনের রূপকার, রিটকারীদের নেতা ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ বলেছেন, ২০১৮ সালে জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্ট হাসিনার নীতির বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের ও জাতীয় দৈনিকে শত শত প্রতিবেদন প্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেছিলাম।
তিনি সোমবার বিজয় দিবসে রাজধানীর সন্নিকটে অবস্থিত আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত শিশুশিক্ষার্থীদের দেশাত্ববোধক গান ও কবিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এই ভাষাসৈনিক সন্তান বলেন, ২০২৪ এর জুলাই বিপ্লবে দিন রাত একাকার করে বিপ্লবের পক্ষে কলমযুদ্ধ চালিয়ে ইনকিলাবের পাতা রঙিণ করেছি, যখন শিক্ষার্থীরা রাঙিয়েছিল রাজধানীর দেয়ালগুলো। 
৫৬% কোটার কারণে বিসিএসে বঞ্চিত হওয়া এই মেধাবী সাংবাদিক বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার রিটকারী ও মাঠের আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে থাকা উচিত। কারণ, তাদের শুরু করা আন্দোলনের পথ ধরেই জুলাই বিপ্লব। তিনি বলেন, আমরা যেমন দু’হাজার শহীদের রত্নস্নাত নতুন বাংলাদেশকে সাজাতে চাই, তেমনি জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবার যেন বঞ্চিত না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আহবান করি। তিনি বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’। এবারের যুদ্ধ হবে স্বৈরাচারমুক্ত, দারিদ্রমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রত্যয়ে।
ব্রিটিশ কাউন্সিল থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের বিজয় দিবসের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শাহজালাল ইসলামী ব্যাংকের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুঁইয়া। বক্তব্য রাখেন স্কুলের উপদেষ্টা ফরহাদ হোসেন ভুঁইয়া, পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সেক্রেটারী সহিদুল হক খান ঝন্টু, অভিভাবক প্রকৌশলী জহিরুল হক, ইংরেজি শিক্ষক সাইফুল ইসলাম, উপদেষ্টা হাবিবুর রহমান, আবদুস সবুর ও শিফট ইনচার্জ শাম্মী আক্তার। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত