জবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি প্রকাশ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একে এম রাকিব। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মুহাম্মদ আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক, ফরহাদ ইবনে বাসিত, সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, রবিউল হাসান নয়ন, দফতর সম্পাদক কাজী আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অপু মুন্সী, অর্থ সম্পাদক মো নুহীন ফিল আল আমিন, সহ-অর্থ সম্পাদক ফাহাদুল ইসলাম নোবেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আসিফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদ হাসান হিমেল, আইন বিষয়ক সম্পাদক তামিম হোসেন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান।
নবনির্বাচিত সভাপতি একে এম রাকিব বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার বিগত বছরে যেমন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বদা আওয়াজ তুলেছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষা কার্যক্রম পরিবর্তন ও নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে অনন্য পরিচিতি প্রদান করবে।
সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ছাত্র অধিকার পরিষদ নামটার জন্মই হয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ ২০১৮ থেকেই কাজ করে যাচ্ছে এবং এখনও সেটা ধরে রেখেছে, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের বিলিয়ে দেব, আগে যেমন কাজ করেছি ঠিক তার চেয়ে কয়েকগুণ বেশি দায়িত্ব বেড়ে গেল।
তিনি আরও বলেন, আমাদের প্রধান শক্তিই শিক্ষার্থীরা, আমি সবসময় আমার ক্যাম্পাসকে আমাদের দেশের সঙ্গে তুলনা করি। আমি যদি আমার ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার তাদের বুঝিয়ে না দিতে পারি তাহলে দেশের মানুষের সেবা কেমন করে করব। আমাদের রাজনীতিই শিক্ষার্থীদের অধিকার নিয়ে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে চাই তাদের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সর্বোপরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের একজন সদস্য হয়ে নিজেকে দায়িত্ববান করে গড়ে তুলতে চাই। আমি লড়ব আমার দেশের মানুষের জন্য।
T.A.S / T.A.S
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট