ঢাকা মেডিকেলে জোবায়েরপন্থীদের ওপর হামলার অভিযোগ, সেনাবাহিনী মোতায়েন
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার রেশ এসে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও। সেখানে মাওলানা জোবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) মেডিকেলে চিকিৎসারত আহতরা জানান, ঢামেকে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে আবারও হামলা চালায় জোবায়েরপন্থীরা। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে হাসপাতালের জরুরি বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আহত ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
T.A.S / T.A.S
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ