শরণখোলায় পিএফজি’র আয়োজনে আন্তঃধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত
বাগেরহাটের শরণখোলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে আন্ত:ধর্মীয় সম্প্রীতি বাজায় রাখার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৭ ডিসেস্বর ২০২৪) সকাল ১১ টায় শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এ মানববন্ধনের আয়োজন করে। সাম্প্রতিক পরিস্থিতিতে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরনের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সাম্প্রতি সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে। এই পরিস্থিতিতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এছাড়া একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বানে সংঘাত নয়-ঐক্যের বাংলাদেশ গড়ি, সহিংসতা বন্ধ করি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি, সম্প্রীতির পথে, এগিয়ে চলি একসাথে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, গণতান্ত্রিক চেতনা লালন করি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি উপরোক্ত শ্লোগানের আলোকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয়, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, উপজেলা পিএফজি কোয়ার্ডিনেটর ইসমাইল হোসেন লিটন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী, যুবদলের নেতা মোঃ বাশার খান প্রমুখ।
T.A.S / T.A.S
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ