ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বেড়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পূর্বাচলের লেকে

রূপগঞ্জে বান্ধবীর পর বন্ধুর লাশ উদ্ধার


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ২:৩৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে বেড়াতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল লেকে পরে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকালে পূর্বাচলের ২ নং সেক্টরের ৪ নং ব্রীজের লেক থেকে শিক্ষার্থী শাহিনুর রশীদ কাব্যের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে একই স্থান থেকে শিক্ষার্থী সুজানার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে উচ্চগতিতে মোটরসাইকেল চালানোয় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পরে তাদের মৃত্যু হয়। লেকের পানি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে নিহতদের পরিবারের দাবি, তাদের সন্তানদের মৃত্যু পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা তা নিয়ে পুলিশকে তদন্ত করার দাবি জানান তারা। নিহত সুজানা রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। নিহত শাহীনুর রহমান কাব্য আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং কচুক্ষেত এলাকার বউবাজার এলাকার হারুনুর রশীদের ছেলে।

সহকারী পুলিশ সুপার ’গ’ সার্কেল মেহেদী ইসলাম নিহতদের পরিবারের বরাত দিয়ে বলেন, সুজানা ও কাব্য ভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও একসঙ্গে কোচিং করার সুবাদে তাদের মাঝে বন্ধুত্ব হয়। গত সোমবার বিকেলে সুজানা বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে কাব্যর সঙ্গে পূর্বাচলে মোটরসাইকেলে করে বেড়াতে আসে। পরে সুজানা আর কাব্য বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খুজতে থাকে। মঙ্গলবার সকালে পূর্বাচলের ২ নং সেক্টরের ৪ নং ব্রীজের লেক থেকে শিক্ষার্থী সুজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সকালে একই স্থান থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বাচলে বেড়াতে এসে রাতের যেকোন সময় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বাচলের লেকে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়। তবে ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত কাব্যের বাবা হারুনুর রশীদ বলেন, গত সোমবার বাড়ি থেকে ঘুরতে বের হওয়ার কথা বলে বের হওয়ার পর থেকেই কাব্য নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোজাখুজির পর তার কোন খোজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বিভিন্ন গনমাধ্যামে সুজানার লাশ উদ্ধারের সংবাদ প্রচার হওয়ার পর জানতে পারি কাব্য সুজানার সাথে পূর্বাচলে বেড়াতে গিয়েছিল। বুধবার সকালে একই জায়গা থেকে মোটরসাইকেলসহ কাব্যের লাশ উদ্ধার করা হয়। এটিকে প্রাথমিকভাবে দূর্ঘটনা বলে মনে হচ্ছে। বাকীটা ময়না তদন্তের রিপোর্ট আসলে বাকীটা বলা যাবে। এ ঘটনার পেছনে অন্যকোন রহস্য আছে কিনা তা পুলিশকে খুজে বের করার দাবি জানাচ্ছি।

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার