ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় পতাকা ওড়ায়নি মিরসরাই পরিবার পরিকল্পনা অফিস


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ৩:২৪

মহান বিজয় দিবসে সব সরকারি-বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হলেও তা মানেননি মীরসরাই পরিবার পরিকল্পনা অফিসে। ঐ অফিসেই উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। উপজেলা প্রশাসনের তদারকি না থাকায় এমনটা হয়েছে বলে মনে করছেন সুশীল সমাজ। অনেকে বলছেন, জাতীয় দিবসে সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন না করা জাতীয় পতাকা অবমাননার শামিল। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, বিষয়টি তার জানা নাই। খোঁজখবর নিয়ে দেখছেন তিনি।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মস্তাননগরস্থ পরিবার পরিকল্পনা কার্যালয়ে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা করা হয়নি কোন সাজসজ্জা।

এই বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর মোহাম্মদ মোস্তফা বলেন, দেশে আইন আছে প্রয়োগ নেই। বিজয় দিবসে সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি এটা মেনে নেওয়া যায় না।

মিরসরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিত মদক বলেন, আমি নতুন এসেছি। এখানে আগেও পতাকা উত্তোলন করা হতো না। আমি সকাল থেকে উপজেলা প্রশাসনের সঙ্গে ছিলাম ঐখানে বিজয় দিবস উদযাপন করছি। আর আমাদের অফিসিয়াল রুলস অনুযায়ী আমরা  স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরে বিজয় দিবস পালন করেছি।

এই ব্যাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন করলে ঐখানে সকল সরকারী কর্মকর্তা উপস্থিত থাকবেন। কিন্তু তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানেই জাতীয় পতাকা উত্তোলনের বিধান রয়েছে। কেন পরিবার পরিকল্পনা কর্মকর্তারা পতাকা লাগানাই এই বিষয়ে কথা বলবো।

এই বিষয়ে চট্টগ্রামের উপ পরিচালক আবুল কালাম বলেন , জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে আপনার মাধ্যমে জেনেছি। এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

T.A.S / T.A.S

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

রাঙ্গুনিয়ায় তিন খাবার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার টাকা

ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না

ইংল্যান্ডে অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান

ডেঙ্গুর হটস্পট পিরোজপুর,প্রতিরোধে মাঠে জেলা পরিষদ

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় নাজেরা ও হিফজ সবক প্রদান অনুষ্ঠান