উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে বিএমএসআরআই'র ইসি সভায় বহিরাগতদের হামলা
গত ৮ ডিসেম্বর'২০২৪ রবিবার বাংলাদেশ মেডিকেল স্টাডিজ এন্ড রিসার্স ইন্সটিটিউট এর ইসি সভা কে কেন্দ্র করে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগতদের হামলায় ডিউটিরত ৭ জন কর্মচারী আহত হন। সাবেক ইসি কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য ড.আবদুর রাজ্জাক এর কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। একটি পক্ষ বর্তমান কমিটিকে বহাল রাখার জন্য, ইসি মিটিং করতে বাধা প্রদান করেন।
বিএমএসআরআই'র ইসির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা (১১ জন ইসি সদস্যের মধ্যে ৭ জন ইসি সদস্য মিটিং এ অংশগ্রহণ করেছেন) বর্তমান (৮ ডিসেম্বর'২৪ এর আগের) কমিটি বিলুপ্তর জন্য ইসি সভার আহ্বান করেন এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের কনফারেন্স রুমে উপস্থিত হয়ে ইসি সদস্যরা সভার শুরুতে সভাপতিসহ সকলেই জুলাই-আগস্ট'২৪ এর আওয়ামীলীগ সরকারের পতনের আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সভা শুরু করেন।
সভা চলাকালীন অবস্থায় প্রশাসনের কর্মকর্তারা জানায়,হসপিটালের বাহিরে বহিরাগতরা সভার বিরুদ্ধে হৈ চৈ করছে এবং যেকোনো সময় তারা হাসপাতালে ভিতরে প্রবেশ করে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে পারে নিরাপত্তার কারণে উত্তরার বাহিরে অন্যত্র আমাদের সুবিধা মত সভা করার অনুরোধ জানান প্রশাসন।
উক্ত অবস্থায় প্রেক্ষিতে আমরা ইসি সদস্যরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস ত্যাগ করি এবং এবং ইসি সদস্য প্রকৌশলী সিদ্দিক উল্যাহ সাহেবের বাড়ি -৬২ রোড-২৭, গুলশান-১ এর বাসায় সভার কার্যক্রম সম্পন্ন করি।
বিস্তারিত আলোচনা শেষে ইসি-র সদস্য থেকে সরাসরি অফিস বিয়ারার নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং অধ্যাপক ডা. মনিরুজ্জামান কে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়। অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান নির্বাচন কমিশনার হয়ে সরাসরি ভোটের মাধ্যমে নিম্মোক্ত ইসি সদস্যদের ইসির অফিস বিয়ারার পদে নির্বাচিত ঘোষণা করে উপস্থিত সদস্যদের অনুমোদন প্রস্তাব করেন ।
৮/১২/২০২৪ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত নির্বাহী কাউন্সিল (ইসি) সভার আলোচ্য সূচী অনুসারে নিম্নবর্ণিত নির্বাহী কাউন্সিল সদস্যমন্ডলী ভোট প্রদানের মাধ্যমে অফিস বেয়ারার নির্বাচিত হন।
নবনির্বাচিত ইসি অফিস বিয়ারার সদস্যরা হলেন, চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, কো চেয়ারম্যান প্রকৌশলী সিদ্দিক উল্যাহ, অনারারী সেক্রেটারি মিসেস শামসুন নাহার, কো অনারারী সেক্রেটারি, অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, অনারারী ট্রেজারার, অধ্যাপক মোঃ আবুল কালাম ।
বর্তমান বিএমএসআরআই পরিচালনায় নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে, তাই প্রতিষ্ঠানের কর্মকান্ডে সুশৃংখল আনয়নের লক্ষ্যে একজন উপদেষ্টা সদস্য সংযোজনের পক্ষে সবাই একমত পোষণ করেন। সেই প্রেক্ষিতে আলোচনা শেষে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর (পাভেল) কে উপদেষ্টা সদস্য নির্বাচন করা হয়।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের তথ্যসুত্রে জানা যায়, ইসি সদস্যরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস ত্যাগ করার পরে বহিরাগতরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে প্রবেশ করে কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালায়।
হামলার সিসিটিভি ফুটেজ ও ভিডিও গুলোতে দেখায় যায়, সভা শুরু হওয়ার কিছু সময় পর বহিরাগতরা কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা চালান।
সিসিটিভি ফুটেজ সূত্রে দেখা যায় এবং হামলায় আহতদের তথ্যমতে হামলাকারীরা হলো উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ছাত্র গালিব,আকাশ,আসিফ, রিফাত,মনি, লিংকন সহ অনেকে। মারমুখী ভুমিকায় আক্রমণ করেন আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটাল এ কর্মরত ডাঃ লিংকন। বহিরাগতদের হামলায় আহত হন হসপিটালের ক্যাশিয়ার, মনজুরুল কাদের চৌধুরী, লিফট অপারেটর সবুজ,ওটি সহকারী সোহাগ, গার্ড নুরুল হুদা, ইমারজেন্সি বিভাগের মাকসুদ, ক্যাশিয়ার মনজুর কাদেরর স্ত্রী আয়েশা,নাসিং ডিপার্টমেন্ট এর মেট্রোন রোকেয়া বেগম, নার্স সালমা আক্তার সহ অনেকে।
এ বিষয়ে হামলায় আহতদের কাছে জানতে চাইলে তারা মামলা কেন করেনি বক্তব্যে তারা বলেন, হামলাকারীরা অনেক প্রভাবশালী হওয়ায় আমরা মামলা করি নাই। পূর্বের তথ্যসুত্রনুসারে ড. আবদুর রাজ্জাক কে চেয়ারম্যান করে বিএমএসআরআই'র গঠিত ইসি কমিটির অন্যান্য সদস্যরা হলেন কো -চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, অনারারী সেক্রেটারি মেজর জেনারেল(অবঃ) রফিকুল ইসলাম, কো অনারারী সেক্রেটারি অধ্যাপক ডাক্তার, মোস্তাফিজুর রহমান রতন, অনারারি ট্রেজারার জি এম জয়নাল আবেদীন।
তথ্যসুত্র বলে, ৫ আগস্ট'২৪ এর পর থেকে অধ্যাপক ডাক্তার, মোস্তাফিজুর রহমান রতন বিএসএমএমইউ তে কর্মরত থাকা সত্ত্বেও বিএমএসআরআইতে সপ্তাহে চার দিন পূর্নাঙ্গ অফিস করেন বলে জানা যায়।
সবাই আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত বলে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকতা গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগ এর সময় গঠিত বিনা ভোটের কমিটি এখনও কিভাবে বহাল থাকে, এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই।
তিনি আরো বলেন, বিএনপির একজন প্রভাবশালী নেতার ইন্ধনে এই হামলা হয়েছে। কারণ হসপিটালের কোন স্টাফ কারো উপর হামলা করে নাই। এই বিএনপি নেতার সমর্থক কর্মীরাই হামলায় অংশ নেন।
তথ্যসূত্র আরো জানায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আন্দোলনকারীদের হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে মহানায়ক হিসেবে পরিচিত উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের ডেপুটি ডিরেক্টর মেজর (অবঃ) ডাক্তার হাফিজ কে তাৎক্ষনিক ছুটি দিয়ে মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রহমান আদিলকে ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর হিসেবে তাৎক্ষনিক নিয়োগ প্রদান করেন।
T.A.S / T.A.S
বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল
বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ
কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি
গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ
মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত
বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য
আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার
সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ
মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার