শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের শহীদ বীরমুক্তিযোদ্ধা দিবস পালন
প্রতি বছরের ন্যায় এবারও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পস্তবক অর্পন, কুরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন।
আজ ১৭ ডিসেম্বর বনানী কবরস্থানে শহীদ বীরমুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আজিমপুরস্থ নতুন কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। পুস্পস্তবক অর্পন করেন ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবিরসহ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনের বীরমুক্তিযোদ্ধাগণ ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি’র কর্মকর্তা কর্মচারিসহ শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, যুদ্ধ শেষে দেশে ফেরার পথে এক মর্মান্তিক নৌকাডুবিতে সলিল সমাধি ঘটে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইমামুল কবীর শান্ত এর ১১জন সহযোদ্ধার। দিনটি ছিল ১৭ ডিসেম্বর-১৯৭১। উক্ত ঘটনা যোদ্ধা শান্তকে ভীশনভাবে মর্মাহত করে। তাই তিনি প্রত্যেক ১৭ ডিসেম্বর দিনটি ‘শহীদ মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন (যা প্রক্রিয়াধিন)। এবং প্রতি বছর এই দিনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের পরিবারবর্গকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন। যার ধরাবাহিকতায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
T.A.S / T.A.S
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ