ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ৩:৪১

নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আফজাল হাসান হৃদয় (২৮) খুন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর ইউনিয়ন জামতলায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধীদের জেরে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল আজ সকালে এ বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। সকালে বড় ভাই মেহেদী হাসান ইকবাল (৪০) ছোট ভাই হৃদয়কে ধারালো চুরি দিয়ে বুকে এবং কপালে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত আফজাল হাসান হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে। নিহত আফজাল হাসান হৃদয় এর স্ত্রী রুপা আক্তার জানান, আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড়ভাই অসন্তুষ্ট ছিলো। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে। আমাদের তিনটি ছোট ছোট বাচ্ছা রয়েছে। এদের নিয়ে আমি এখন কিভাবে চলবো। আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T.A.S / T.A.S

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে