ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এক বালকের নাম লটারিতে


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ৪:৪৫

গাইবান্ধাসহ সারা দেশে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল অনলাইন লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের ভর্তি তালিকায় এক বালকের নাম আসায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফলাফল প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা যায়, বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর সিরিয়ালে মো. মোস্তাফিজুর রহমান নামে এক বালকের নাম এসেছে। বিষয়টি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি করেছে।

ফেসবুক ব্যবহারকারী জুয়েল শেখ নামে এক ব্যক্তি তার পোস্টে লিখেছেন, “গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণির ভর্তি ২০২৫-এর প্রথম রেজাল্ট সিটে প্রকাশিত তালিকায় ৩০ নম্বর সিরিয়ালে মোস্তাফিজুর রহমান নামে একটি ছেলের নাম এসেছে কেন? প্রশাসনিক কর্মকর্তারা কি করে? কেন এ অসংগতি? দায়িত্ব অবহেলা কার?”

গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, “তালিকায় ছেলের নাম দেখে অন্যদের মতো তিনিও অবাক হয়েছেন। এটি কীভাবে হলো তা বুঝতে পারছেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম বলেন, “বিষয়টি তার জানা নেই। তবে ভুলক্রমে এ রকম হতে পারে। সেক্ষেত্রে ওই ছাত্রের ভর্তি বাতিল করা হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ও প্রশাসনের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অনেকে মন্তব্য করেছেন।

T.A.S / T.A.S

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪