ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাবরের ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ায় খালিয়াজুরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-১২-২০২৪ রাত ১০:৯

চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ছয় আসামীকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ৬ নভেম্বর ১০ ট্রাক অস্ত্র  চোরাচালানের মামলায় আসামীদের ডেথ রেফারেন্স  ও আপিলের ওপর শুনানি শুরু হয়। 

সেই দিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামীর পক্ষে শুনানিতে ছিলেন জেষ্ঠ্য আইনজীবি  এস,এম শাজাহান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানিতে অংশ গ্রহণ করেন আইনজীবি শিশির মনির। ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক ভর্তি অস্ত্র জব্দ করা হয় এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ আইনে মামলার মেলে সাজাপ্রাপ্ত হয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দি ছিলেন। 

১৮ ডিসেম্বর( বুধবার) সাবেক স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাশ পাওয়া বিকাল ৫ ঘটিকায় খালিয়াজুরীর বিএনপি ও অঙ্গ সংগঠন উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। এছাড়া অত্র উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও বাজার, লেপসিয়া বাজার, বোয়ালী বাজার,কৃষ্ণপুর, জগন্নাথপুর বাজার, পাঁচহাট বাজারসহ বিভিন্ন গ্রামেও আনন্দ মিছিল করা হয়। সদর মিছিলের নেতৃত্বে থাকা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান কেষ্টু,  মোঃ নাজমুল হক আরিফ,সাবেক গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, যুবদলের আহ্বায়ক  মোঃ এনামুল হক ছোটন,ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাযহারুল ইসলামসহ সকল নেতা কর্মী সাবেক স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে স্বস্তি প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত