এফবিসিসিআই সভাপতির সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সাথে এফবিসিসিআই আইকন, ৬০ মতিঝিলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২ জুন) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা উভয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন জানান, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় আছে এবং ভবিষ্যতেও থাকবে। তুরস্ক ও বাংলাদেশ উভয় দেশেরই সম্ভাব্য বিভিন্ন পণ্য রয়েছে যেগুলোর ভাল চাহিদা রয়েছে দুটি দেশেই। তিনি তুরস্ক সরকারকে পিটিএ স্বাক্ষর করার বিষয়ে আলোচনা চুড়ান্তকরা এবং বাংলাদেশের সাথে এফটিএ স্বাক্ষরের বিষয়ে আরও বিবেচনা করার অনুরোধ করেন।
তিনি বলেন, তুলনামূলক সুবিধা ব্যবহার করে দুই দেশের আমদানি-রফতানি প্রবৃদ্ধি ও বাণিজ্য সহজ করা যাবে। এসময় তিনি বিভিন্ন দেশের সাথে তুরস্কের ক্রমবর্ধমান বাণিজ্য এবং তাদের কর্তৃপক্ষের দক্ষতার প্রশংসা করেন। তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (ঝঊতং) বিনিয়োগের জন্য তুরস্কের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন যেখানে বাংলাদেশ তুরস্কের বিনিয়োগকারীদের জন্য একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল প্রস্তাব করতে পারে। তিনি বলেন, তুরস্ক বাংলাদেশের নির্মাণ ও পর্যটন খাতের দক্ষতা শেয়ার করে পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশেবিনিয়োগ করতে পারে।
তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, পরবর্তী তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে শুল্ক নিয়ে আলোচনা করতে পারে। তিনি বলেন, তুর্কি ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে যথেষ্ট আগ্রহী। যৌথ অংশীদারিত্বের জন্য নির্মাণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি ও সরঞ্জাম, ফার্মাসিউটিক্যালস, চিকিৎসা পর্যটন, চিকিৎসা সরঞ্জাম, আইসিটি, সফট্ওয়্যার ডেভলপমেন্ট, স্টার্টআপ ডেভলপমেন্ট, চামড়া, পাট অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। তিনি অনুরোধ জানান এবং বলেন এফবিসিসিআই - উঊওক এর সাথে আলোচনার মাধ্যমে সম্ভাবনাময় খাত ও ব্যবসায়ীদের চিহ্নিত করে তুর্কি-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহায়তায় বিজিনেস টু বিজিনেস সভা আয়োজনের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারনের উদ্যোগ নেয়া যেতে পারে।
কোভিড পরিস্থিতির উন্নতি হলে উভয় পক্ষই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সফর বিনিময়ের পরামর্শ দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু,সহসভাপতি জনাব এম.এ. মোমেন, জনাব আমিন হেলালী, জনাব হাবিব উল্লাহ ডন, জনাব সালাউদ্দিন আলমগীর, জনাব এম. এ. রাজ্জাক খাঁন, পরিচালক আলহাজ¦ বজলুর রহমান ও এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহফুজুল হক।
এমএসএম / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক