যৌথবাহিনীর অভিযানে অভয়নগর থেকে অস্ত্র ও গুলি সহ আটক - ৪
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম।
আটককৃতরা হলেন, নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মতিয়ার রহমান (৫৫), ধোপাদী গ্রামের উত্তর গাজীপাড়া এলাকার মো. মোজাফ্ফর সরদারের ছেলে মো. ফিরোজ আহমেদ (২৬), নওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে তরিকুল শেখ (৩০) ও মডেল কলেজ এলাকার মৃত শাহ আলম খন্দকারের ছেলে মো. মিজানুর রহমান (২৫)।
উক্ত ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল উপজেলার নওয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় চিহ্নিত সন্ত্রাসী মতিয়ার রহমান, ফিরোজ আহমেদ, তরিকুল শেখ ও মিজানুর রহমানকে আটক করা হয়।
T.A.S / T.A.S
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত