জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ফুটবল প্রতিযোগিতা (অনূর্ধ্ব -১৫)। বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় এ শ্রেষ্ঠত্বের লড়াই। উক্ত প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ ফয়সাল (অতিথি উপপরিচালক), শ্যামল কৃষ্ণ মালাকার (জেলা পরিসংখ্যান কার্যালয় শরীয়তপুর বিশেষ অতিথি উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর শরীয়তপুর) সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথি ও ক্রীড়া সংগঠকবৃন্দ। এসময়ে তরুণদের উদ্দেশ্য করে জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন বলেন, "খেলাধুলা আমাদের সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে অত্যন্ত কার্যকরী একটি উপায়। মাদক থেকে দুরে রেখে নিজের মেধা বিকাশের এই সুবর্ণ সুযোগ কারোরই হাতছাড়া করা উচিৎ নয়।"
উক্ত প্রতিযোগিতায় ৪ দলে ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় টাইব্রেকারে ডগ্রী কির্তীনাশা ফুটবল একাদশ কে পরাজিত করে ডোমসার রংধনু স্পেটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলার তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
T.A.S / T.A.S
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে