কুড়িগ্রামে সেবামূলক বন্ধু সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
কুড়িগ্রামে সেবা মূলক বন্ধু সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুংগীর হাট বাজারে এসব কম্বল বিতরণ করে সংগঠনটি। ৫ টি আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি এতিম শিশু ও ৩ টি ইউনিয়নের ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতের শুরতে শীতবস্ত্র পেয়ে দারণ আনন্দিত এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসীন্দা করিম বলেন, যা আয় করি সেটা দিয়ে ডাল-ভাতের ব্যবস্থা হয়। শীতের কাপড় কেনার টাকা নাই। এই কম্বল দিয়েই এই শীত পাড় হবে। কলি বেগম বলেন, জমি-জমা কিছুই নাই। টাকা জমিয়ে শীতের কাপড় কেনার মতোও সামর্থ নাই। এই কম্বল অনেক উপকারে আসলো। যারা দিলো তাদের জন্য দোয়া করি। সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন বলেন, আমরা প্রায় ১৫ জন সদস্য মিলে গতবছর সংগঠনটি শুর করি। শুর থেকেই আমরা সমাজের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো। এই উদ্যোগ গুলো সফল করতে যারা পাশে দাঁড়াচ্ছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।
হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান বলেন, কুড়িগ্রাম একটি পিছিয়ে থাকা জেলা। এই জেলায় সামর্থবানদের সহযোগিতা অব্যহত থাকলে এই জেলা এগিয়ে যাবে। আমি এই সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রতি দিচ্ছি। এভাবে সবাইকে এগিয়ে আসা উচিৎ।অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন। বিশেষ অতিথি হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান ও তার সহকর্মী মহিব হাসান, জি এম উজ্জ্বল, আব্দুল আজিজসহ সংগঠনটির অন্যন্য সদস্য বৃন্দ।
T.A.S / T.A.S
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা