ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০১ (এক) জন শিক্ষক ও ১৯ (উনিশ) জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ২:৫৩

গতকাল ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ০৭.০০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৫ তম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেটের উক্ত সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০১ (এক) জন শিক্ষক ও ১৯ (উনিশ) জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।  

এর আগে সিন্ডিকেটের ২৬৩তম সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপি-১ অধিশাখার প্রজ্ঞাপনমূলে (২৫ সেপ্টেম্বর ২০১৯ খ্রিঃ) জারিকৃত সরকারি চাকুরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭নং আইনের ৪৪ ও ৪৫ ধারা) অনুযায়ী ২৫ বছর চাকুরিপূর্তিতে কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে অবসর প্রদান সংক্রান্ত বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি ক্ষেত্রে গ্রহণ ও চাকরি সংবিধিতে সংযোজন/অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিন্ডিকেট সভার উক্ত সিদ্ধান্ত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় অদ্যকার সিন্ডিকেট সভায় ০১ (এক) জন শিক্ষক ও ১৯ (উনিশ) জন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনা করে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যাদের বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে তারা হলেন ড. মোঃ নাসির উদ্দিন, অধ্যাপক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান; মেজবাহ উদ্দিন, পরিচালক, পরিবহন দপ্তর (রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মোঃ সাজেদুল হক, পরিচালক, অর্থ ও হিসাব দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালক, আইন বিষয়ক দপ্তর (চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); হোসনেয়ারা বেগম, পরিচালক, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মোঃ আবু হানিফ, পরিচালক, প্রকিউরমেন্ট এন্ড স্টোর দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মুঃ আখতারুজ্জামান, পরিচালক, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); আব্দুল মালেক সরকার, পরিচালক, প্রকাশনা ও বিপণন দপ্তর (খুলনা আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত);  মোঃ আতাউর রহমান, পরিচালক, জনসংযোগ দপ্তর (বরিশাল আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); এ এস এম রফিকুল আকবর, পরিচালক, কলেজ মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন দপ্তর (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত); মোঃ হাছানুর রহমান, পরিচালক, শিক্ষক প্রশিক্ষণ দপ্তর (সিলেট আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); এইচ এম তায়েহীদ জামাল, পরিচালক, শারীরিক শিক্ষা দপ্তর (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রে সংযুক্ত); হাসান আমীর আহমেদ, পরিচালক, এস্টেট দপ্তর (রংপুর আঞ্চলিক কেন্দ্রে সংযুক্ত); মোঃ শফিক উল্লাহ, পরিচালক, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তর (রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত); আ স ম আবদুল হক, পরিচালক, খুলনা আঞ্চলিক কেন্দ্র; কাজী নাসির উদ্দিন, উপ-রেজিস্ট্রার, বরিশাল আঞ্চলিক কেন্দ্র; মন্নুজান বেগম, উপ-রেজিস্ট্রার, গ্রন্থাগার দপ্তর; ফাহিমা সুলতানা, উপ-রেজিস্ট্রার, প্রকাশনা ও বিপণন দপ্তর; মোহাম্মদ হোসেন, উপ-রেজিস্ট্রার, চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র এবং মোঃ আবদুস ছাত্তার, উপ-রেজিস্ট্রার, মেডিকেল সার্ভিসেস দপ্তর।

সিন্ডিকেট সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি