ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

ভুরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব প্রচার অভিযান


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ২:৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচার অভিযান উপলক্ষে দিন ব্যাপী খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিলখুড়ি ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের সহযোগিতায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শিলখুড়ি ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি ছিলেন ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম, উপজেলা যুব প্লাটফর্মে সভাপতি আরিফুল ইসলাম, ইউপি মেম্বার নজরুল ইসলাম। এ সময় সিএনবি প্রজেক্ট শিলখুড়ি ইউপির ফিল্ডফ্যাসিলিটেটর খুকী রানী সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও যুব প্লাটফর্মের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ক্রীড়া শিক্ষক শওকত আলীর পরিচালনায় দিন ব্যাপী এ আয়োজনে ষ্টাম্প ভাঙ্গা, বুদ্ধির পরীক্ষা, বালতিতে বল নিক্ষেপ, বালিশ পাচার, পাথর নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্প, দৌড় খেলা, চেয়ার খেলা সহ ছেলে-মেয়েদের দশটি খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন