ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শুরু হলো সন্দ্বীপে ফেরি চলাচলের অবকাঠামো নির্মান কাজ, ফেব্রুয়ারি মাসে যাত্রীরা ফেরিতে চলাচল করবে


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ৪:৮

অনেক জল্পনা কল্পনা ও নানাবিধ জটিলতা কাটিয়ে অবশেষে সন্দ্বীপের ফেরি যাতায়াতের জন্য অবকাঠামো নির্মাণ কাজের শুভ উদ্বোধন হলো ১৯ ডিসেম্বর সন্ধ্যায়।তার আগে সকাল ১১ টা থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের  কয়েকশ নেতা কর্মী সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে এসে মানববন্ধন করেন।

তাদের একটাই দাবী কোন ষড়যন্ত্র বা চাঁদাবাজি কিংবা অনিয়মের অভিযোগে যাতে সন্দ্বীপবাসীর আজীবনের লালিত স্পপ্নের ফেরিঘাটের নির্মান কাজ কোনমতে ভেস্তে না যায়। অবশেষে সন্ধ্যায় ঠিকাদারী প্রতিষ্ঠান ও বিআইডবল্লিউ টিসি ও বিআইডবল্লিউ টিএ এর প্রতিনিধি ও প্রকৌশলীরা এসে অবকাঠামো নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলে শতশত মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠে।অনেকে সেখানে উপস্থিত থেকে একটি ইতিহাসের স্বাক্ষি হিসাবে নিজেকে গর্বিত মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করে পোস্ট করেন।এবং তার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্ঠা মোঃ ফাউজুল কবির খানঁকে  পুরো কৃত্বিত্বের দাবীদার হিসাবে আখ্যায়িত করেন উপস্থিত সকলে। পাশাপাশি এই কাজের জন্য নৌ - পরিবহন মন্ত্রনালয়, সড়ক, যোগাযোগ মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয়, বন ও পরিবেশ মন্ত্রনালয়কে  সমন্বীত  সিদ্ধান্তে আসতে তিনি প্রভাবিত করতে পেরেছেন বলে ৪ লক্ষ সন্দ্বীপবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মনির তালুকদার,উপজেলা বিএনপির  সদস্য জামসেদুর রহমান,পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাঈন উদ্দীন, বহিবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি মোবারক আলম খান, সন্দ্বীপ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক শাহরিয়ার সজিব, জাতীয়তাবাদী ছাত্রদল সন্দ্বীপ উপজেলা  শাখার আহব্বায়ক সুজাউদ্দৌল্ল্যা সজিব,পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সহ কয়েকশ নেতাকর্মী। 

এসময় উপস্থিত থেকে ঠিকাদারকে ভয়হীন, বাঁধা হীন কাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

উল্লেখ্য যে ফেব্রুয়ারি মাস থেকে যাত্রীরা পুরোপুরি ফেরির সুবিধা ভোগ করে অত্যান্ত নিরাপদে চট্টগ্রাম যাতাযাত করতে পারবে গাড়ি নিয়ে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত