ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নবীনগরে সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৪ বিকাল ৫:৩

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফী সৈয়দ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসায় বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সায়েদুল হক সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, মোঃ জয়নাল আবেদীন, মোজাম্মেল হক মাস্টার প্রমুখ্য।

আয়োজকরা বলেন, মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে আর্তমানবতার ও নবীনগরবাসীর সেবায় বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ইব্রাহিমপুর ইউনিয়নে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ডাক্তারের তত্বাবধানে ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক টি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচী পালন করা হবে। নবীনগরের প্রত্যেক জন-সাধারণের নিকট পৌঁছে দিতে এ কার্যক্রম ইউনিয়ন-ইউনিয়ন চলমান থাকবে।

উল্লেখ্য, সাঈদ ফাউন্ডেশন ইতিপূর্বে বড়াইল এবং বিটঘরে সফলভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। আগামী ২০ ডিসেম্বর ২০২৪ তারিখে আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার