নবীনগরে বড়াইল ইউনিয়ন কৃষকদলের সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শক্রবার (২০ ডিসেম্বর) বিকালে আলহাজ্ব আব্দুর রাজ্জাক একাডেমী মাঠে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষকদলের উপকমিটির যুগ্ন আহবায়ক কেএম মামুনুর অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, যুগ্ন আহবায়ক আল আমিন, যুগ্ন আহবায়ক রাজিবুর রহমান রাজিব, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জহিরুল হক জরু, পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন খাঁন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মমিনুল ইসলাম পলাশ, যুগ্ন আহবায়ক কাজী হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক মেজাম্মেল হক, যুগ্ন আহবায়ক হাজ্বী দেলোয়ার হোসেন বাবু প্রমুখ।
প্রধান অতিথি কেএম মামুনুর অর রশিদ তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যে জালিয়াতি নির্বাচন হয়েছে এই জালিয়াতি নির্বাচন আর হবে না। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারেক রহমানকে সরকার গঠনে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সব ধরনের সুবিধা পাবেন৷ আপনারা আজকের কৃষক সমাবেশে অংশগ্রহন করায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের পাশে আছি থাকবো, আপনাদের সেবক হয়ে আমি কাজ করতে চাই৷ সকলে আমার জন্য দোয়া করবেন।
এমএসএম / এমএসএম
সাভারসহ ঢাকা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০১ শয্যাতে উন্নীত করে প্রজ্ঞাপন।
ভলিবল ফেডারেশনের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা লতিফ
বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরি মেরে যুবককে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
নির্বাচিত না হয়েও প্রতিশ্রুতি পুরণের অঙ্গীকারবদ্ধ বিএনপি প্রার্থী
রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশি বাসিন্দারা
মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন বন্ধে লালমনিরহাটে 'আলোকিত লালমনিরহাট' এর বর্ণাঢ্য র্যালি
মুকসুদপুরে আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডলের পদত্যাগ
বাঁশখালীতে বন্যায় ক্ষয়ক্ষতি প্রায় ২শ কোটি, জরুরি ভিত্তিতে পূর্নবাসন প্রয়োজন
খালিয়াজুরীতে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক
কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে দৃঢ় অঙ্গীকার