সময় এসেছে সঠিক দলকে সমর্থনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় সুযোগ দেওয়ারঃ ইউনূছ আহমাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন মিরপুরের ১১ নং ওয়ার্ডের আয়োজনে রাজধানীর কল্যাণপুরের গণসমাবেশে উপস্থিত হয়ে
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, আমাদের দোষ কম না, আমরা ভূল কম করিনি। আমরা বার বার ভোটের মাধ্যমে তাদেরকে সরকার বানিয়েছি। যদি আবারও দূর্নীতিবাজদের, ঘুসখোরদের সংসদে পাঠাই, তাহলে সেটার দায়ভার আমাদেরকেই নিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বার বার বলেছি জুলাই-আগস্টের সকল শহীদ এবং আহতদের সরকারীভাবে চিকিৎসা দেয়ার জন্য। এদেশে যারাই সরকারে গিয়েছে, তারাই স্বৈরাচার হয়েছে।
পিআরর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে ইউনুছ আহমদ আরো বলেন, কালো টাকা এবং পেশী শক্তি মুক্ত নির্বাচনের একমাত্র মাধ্যম হলো পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান।
বিশেষ অতিথি বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা জালিমের শাসন থেকে মুক্ত হয়েছি। স্বাধীনতার পর বাংলাদেশের কোনো সরকারই স্বাভাবিকভাবে ক্ষমতা ছেড়ে যেতে পারেনি।
অতীতের কোনো সরকারই বলতে পারবেনা তারা দূর্নীতি করেনি। অতীত সরকারের মতো অন্তবর্তীকালীন ইউনুস সরকারকে যেনো পালিয়ে যেতে না হয়। কারা গত নির্বাচনগুলোতে কারচুপি করেছে? তাদের প্রতিটি কারচুপির জন্য কাঠগড়ায় দাড় করাতে হবে। যারা বিদেশে অর্থ পাচার করেছে তাদের প্রত্যেককে দেশে এনে বিচার করতে হবে।
আওয়ামী দুঃশাসন আমলে আমরা সকলেই নির্যাতনের স্বীকার হয়েছি।
আমরা আর কাউকে চাঁদাবাজী করতে দিবোনা। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এদেরকে রুখে দিবো ইনশাআল্লাহ।
এ ছাড়াও রাজধানীর শাহআলীর ৮ নং।ওয়ার্ডে গণসমাবেশ অনুষ্ঠিত হয় এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সহ নেতৃবৃন্দ
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ