ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দিরের ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তন যজ্ঞ ও মহোৎসব সম্পন্ন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ২:১৯

সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ টাউন  জগন্নাথ দেবালয়  আখড়া মন্দিরের ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্তন যজ্ঞ ও  মহোৎসব সম্পন্ন হলো আজ ভোর রাত্রে।  ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও প্রচুর ভক্তের উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হওয়া মহোৎসবের মাধ্যমে সাঙ্গ হলো যেন এক মহা মিলন মেলার।

 ১৮ ডিসেম্বর উদ্বোধনী  অনুষ্ঠানে মঙ্গল ঘট স্থাপন, মোমবাতি প্রজ্বলন,ভক্তিগীতি পরিবেশনের পর সংক্ষিপ্ত পরিসরে স্বাগত বক্তব্য প্রদান করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার লোকেশ্বর পাল, সাধারণ সম্পাদক মুকুল মজুমদার। এর পর অধিবাস কীর্তন পরিচালনা করেন মুরারী মোহন দাস ও তার সহযোগী  সবিতা গুহ, পলি রানী নাথ,সবিতা সুত্রধর সহ আরো অনেকে।

মহোৎসবের শেষ দিন ২১ ডিসেম্বর বাল্য ভোগ,ভোগ আরতি শেষে দূপুরে মহাপ্রসাদ বিতরন করা হয়। রাত্রে রাধার মানভঞ্জন,কংস বধ, নৌকা বিলাস সহ ভগবান শ্রী কৃষ্ণের বিভিন্ন লীলা প্রদর্শন করা হয়।

শেষ দিনে কমিটি বক্সে আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার লোকেশ্বর পাল,সাধারন সম্পাদক মুকুৃৃল মজুমদার, সহ-সভাপতি মাষ্টার হরিলাল মজুমদার,পৌরসভা ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আশরাফ উল্যা বাবলু,যুবদল নেতা কেফায়েত উল্যা,পৃষ্ঠপোষক পুলিন চন্দ্র শীল কমিটির যুগ্ন সম্পাদক কানু সুত্রধর, দিলিপ মালাকার সহ অন্যান্য সদস্যবৃন্দ মিলে মহোৎসবের মোট ৪ দিনের 
অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন হওযায় আগত ভক্ত মন্ডলী, পরিচালনা কমিটি ও যুব কমিটির সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সভায় মন্দির কমিটির নেতৃবৃন্দ বলেন অনেক প্রাচীন এই মন্দিরকে ঢেলে সাজাতে অনেক উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।তবে আর্থিক সংকটের কারনে উন্নয়ন কাজ খুব ধীরগতিতে চলছে।তাই দেশ বিদেশে অবস্থানকারী সকল ধনাঢ্য চিত্তবান ভক্তদের সহযোগিতা কামনা করেন তারা এবং এ পর্যন্ত যারা বিভিন্ন অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই মহতী মহানাম সংকীর্তনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫ টি কীর্তনিয়া দল নাম সুধা বিতরন করেন। এবং ভক্তদের পদচারনায় অধিবাস সহ ৪ দিন মুখরিত ছিলো মন্দির প্রাঙ্গন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ