গবিসাসের নেতৃত্বে সানজিদা-ইভা
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) দ্বাদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি সানজিদা জান্নাত পিংকিকে সভাপতি এবং দৈনিক সকালের সময়'র প্রতিনিধি ইভা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদী এ কমিটি ঘোষণা করেন সিলেকশন কমিটির সদস্য মো: রিফাত মেহেদী।
৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জিয়াউর রহমান শোভন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল গণি উসমানি (সময়ের কন্ঠস্বর), অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম নিরব (বার্তা বাজার), সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান (সাম্প্রতিক দেশকাল), দপ্তর সম্পাদক আবু হুরায়রা (দ্য ডেইলি ক্যাম্পাস), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম (দৈনিক মানবজমিন)।
এই কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন একাদশ কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. আখলাক ই রাসূল। গবিসাসের সদ্য বিদায়ী সহ-সভাপতি মো. ইউনূস রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. রফিকুল আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মাদ মুকাম্মেল।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠন ও ক্লাবের প্রতিনিধিবৃন্দ এবং গবিসাসের সাবেক দায়িত্বশীলগণ।
গবিসাসের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো এ কমিটিকে অভিনন্দন জানায়।
এমএসএম / এমএসএম
ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে
নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক
বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ
পবিপ্রবি শিক্ষকদের হাসিনাকে ফেরানোর তৎপরতা, ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন
উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী
প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন