ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ৪:৫
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে আবুল কালাম (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২২ ডিসেম্বর) বিটঘর মধ্য পাড়া নয়ন সরকারের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে৷ নিহত আবুল কালাম উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। 
 
জানাযায়, আবুল কালাম দীর্ঘ দিন ধরে বিটঘর মধ্য পাড়া মৃত রূপ মোল্লা'র বাড়িতে ভাড়া থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন৷ সে অলি মিয়ার বাড়িতে কাজ করতে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠে মোবাইল চুরির। এই অপবাদে জালাল মিয়ার বাড়িতে তাকে হাত পা বেঁধে মারধর করে প্রায় ২৪ ঘন্টা বেঁধে রাখে। সকালে খবর পাই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চুরির অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।
 
ওয়ার্ড মেম্বার খোকন মিয়া বলেন, আবুল কালাম আমার বাড়ির পাশের একটি বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকতেন। গতকাল শুনেছি মোবাইল চুরির অপবাদ দেয়া হয় তার বিরুদ্ধে, অপবাদ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে।
 
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠাই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার