জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক সংস্থা ২০২৫-২৬ বর্ষের নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান রাজধানীর সেগুন বাগিচার কচিকাঁচা মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংস্থার সাফল্যময় অগ্রযাত্রার নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক, গণমাধ্যমকর্মী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি তার বক্তব্যে সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো. নুর ইসলাম। তিনি বলেন, “সংবাদপত্রের শক্তি আমাদের সমাজ ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। জাতীয় সাংবাদিক সংস্থা সেই শক্তিকে সংহত করতে অগ্রণী ভূমিকা পালন করছে।”
বিশিষ্ট সুফি তত্ত্ববিদ ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা খাজা ওসমান ফারুকী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম । তিনি সাংবাদিকদের মান উন্নয়েনের জন্য যথাযথ প্রশিক্ষন ও সার্বিক দাবি সমূহের কথা তুলে ধরেন ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন লায়ন ডক্টর খন্দকার মাজহারুল আনোয়ার (এমজেএফ), মো. জাকির হোসেন রিপন, ইঞ্জিনিয়ার মো. গোলাম মোস্তফা, ঈশিতা ইসলাম, কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, এবং মো. সাউকী বিপ্লব। তারা সাংবাদিকতার উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ