বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন আরোহীর মৃত্যু হয়েছে।রোববার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার কাউসার খলিলের ছেলে মো. আহাদ (১৪), বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন (১৫) এবং আদর্শ সদর উপজেলার ভূবনঘর এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন (১৬)।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রোববার দিবাগত রাতে আড়াইওড়া এলাকার কাউসার খলিলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে ঘুরতে বের হন। রাত ১টার দিকে পালপাড়া এলাকায় এলে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত