ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ক্লেপ্টোক্রেসি ও দুর্নীতি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপি কর্মশালা


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-১২-২০২৪ দুপুর ১:১৪

দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসি বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি কর্মকর্তা,শিক্ষাবিদ সুশীল সমাজের প্রতিনিধি,ছাত্র ও সাংবাদিক প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধিতে   ট্রান্সন্যাশনাল রেসপন্সেস অ্যাগেনস্ট করাপশন অ্যান্ড ক্লেপ্টোক্রেসি (ট্র্যাক) প্রকল্পের আওতায় সৈয়দ ওয়ালীউল্লাহ সভাগৃহ ,গত ২১ ডিসেম্বর ২০২৪,শনিবার ঢাকা বিভাগে বাংলা একাডেমিতে এক কর্মশালা  অনুষ্ঠিত হয়। প্রকল্পটি আইআরআই (আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট)এর আর্থিক সহায়তায় রূপসা সংস্থা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল এবং ক্লেপ্টোক্রেসি বিষয়ক প্রেজেন্টশন করেন শেখ মোস্তাফিজুর রহমান, পরিচালক-কর্মসূচী,রূপসা। 

অনুষ্ঠানে সম্মানিত বক্তাদের মধ্যে ছিলেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদ, হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি ড. মোহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইব্রাহিম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মো. দৈনিক ইত্তেফাকের কলামিস্ট ও টিআইবি সদস্য মাজাদুল হক, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন, আবুল গণসংহতি আন্দোলনের নির্বাহী পরিচালক হাসান রুবেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিপি মোঃ খাদেমুল ইসলাম। তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দুর্নীতি ও ক্লেপ্টোক্রেসির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।

কর্মশালায় সকলে বলেন, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে দেশব্যাপি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকলে অঙ্গীকারনামার প্রতি সহমত পোষন করেন যা ক্লেপ্টোক্রেসি ও দুর্নীতি- এর প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে। কর্মশালায় উপস্থিত সকলে দুর্নীতি প্রতিরোধে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে সততার অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য